ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

৮ মাসের মধ্যে প্রথম ওমরাহ পালন করছেন বিদেশিরা

ads

গত আট মাসের মধ্যে রোববার প্রথমবারের মতো মক্কায় ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশি মুসলিমরা। এই দিন স্থানীয় সময় বিকেলে সৌদি আরবের বাইরে থেকে ১০ হাজার মুসলমান ওমরাহ পালনের জন্য বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।


সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, ওমরাহ পালন করতে আসা হাজিরা মদিনায় মসজিদে নববি জিয়ারাতেরও সুযোগ পাবেন। করোনার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই তৃতীয় ধাপে প্রতিদিন ২০ হাজার হাজি ও ৬০ হাজার মুসল্লিকে মক্কার মসজিদুল হারামে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এছাড়া প্রতিদিন মসজিদে নববি জিয়ারতের সুযোগ পাবেন ১৯ হাজার ৫০০ মুসলিম। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশিরা সর্বোচ্চ ১০ দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন।


করোনার প্রাদুর্ভাবের পর ফেব্রুয়ারির শেষ দিকে ওমরাহ ও হজ বন্ধের ঘোষণা দেয় সৌদি। জুলাইয়ে সীমিত পরিসরে কেবল সৌদিতে অবস্থানকারীদের হজের অনুমতি দেওয়া হয়। গত ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। প্রথম দফায় সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিরা এই সুযোগ পেয়েছিলেন।

ads
ads
ads

Our Facebook Page